
অঞ্চলভিত্তিক সহায়ক মূল্যে ধান, আলু কেনা, সারের কালোবাজারি বন্ধ, সকল মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া, স্মার্ট মিটার প্রকল্প বাতিল, অগণতান্ত্রিক সংবিধান বিরোধী এসআইআর বাতিল, সহজ শর্তে পশুপক্ষী হাট চালু, হাতির আক্রমণ প্রতিরোধ ও হাতির আক্রমণে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও সরকারি চাকরি ইত্যাদি ১১ দফা দাবিতে এআইকেকেএমএস-এর ঝাড়গ্রাম জেলা কমিটির পক্ষ থেকে ১৮ অক্টোবর জেলাশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়।
তার আগে পাঁচমাথার মোড়ে বিক্ষোভ সভা হয়। বক্তব্য রাখেন এআইকেকেএমএস-এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য দিলীপ কুণ্ডু ও ঝাড়গ্রাম জেলা কমিটির সম্পাদক অরুণ দাস। সেখান থেকে সুসজ্জিত মিছিল কলেজ মোড়ে যায়। কর্মসূচিতে নেতৃত্ব দেন দিলীপ কুণ্ডু ও অরুণ দাস। জেলাশাসক দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।