গাইঘাটায় ছাত্রীর ধর্ষণ-খুনঃ থানায় বিক্ষোভ

উত্তর ২৪ পরগণায় গাইঘাটা থানার রামপুর গ্রামে ২৪ অক্টোবর রাতে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে পাশবিক অত্যাচারের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নির্বাচনের আগে বিজেপি সরকারের নেতারা প্রতিশ্রুতি দিয়েছিল নারী নির্যাতন প্রতিরোধ ও মহিলাদের মর্যাদা রক্ষা ও সুরক্ষার ব্যবস্থা করা হবে। অথচ তারা রাজ্যে ক্ষমতায় বসার পাঁচ মাসের মধ্যেই একের পর এক মহিলার উপর অত্যাচার খুন ধর্ষণ হয়েই চলেছে। যার উদাহরণ যৌন নির্যাতনের পর মর্মান্তিক হত্যার শিকার এই ছাত্রী।

এসইউসিআই(সি) গাইঘাটা লোকাল কমিটির পক্ষ থেকে এই ঘটনায় দোষীদের কঠিন শাস্তি ও নারীদের নিরাপত্তার দাবিতে ২৬ অক্টোবর গাইঘাটায় বিক্ষোভ মিছিল করে থানায় ডেপুটেশন দেওয়া হয়। দলের পক্ষ থেকে দাবি জানানো হয়, এই জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত সকল অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।