
পশুপক্ষী হাট চালু করা ও রাস্তায় পুলিশি হয়রানি বন্ধের দাবিতে জেলাশাসকের কাছে দাবিপত্র দিল পূর্ব মেদিনীপুর জেলা ‘পশুপক্ষী হাট বাঁচাও কমিটি’। ২৯ জুলাই কয়েকশো পশুপাখি ব্যবসায়ী ও গো-পালক নিমতৌড়ি হাইরোড মোড় থেকে মিছিল করে জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, গ্রামীণ অর্থনীতিকে বাঁচাতে অবিলম্বে গরুর হাটগুলি চালু করতে হবে। জেলার গরুর দুটি বড় হাটের সঙ্গে হাজার হাজার গো-পালক ও ব্যবসায়ী যুক্ত। তীব্র অর্থনৈতিক সংকটে কাজ নেই, চাষাবাদ অলাভজনক। ফলে বিপুল সংখ্যায় মানুষ পশু পালন করে জীবিকা নির্বাহ করেন। রাজ্যের বিজেপি সরকার এই হাটগুলি বন্ধ করে দেওয়ায় তাঁরা বিপদে পড়েছেন।
বিক্ষোভকারীরা দাবি করেন, অতি দ্রুত হাটগুলি চালু করে গ্রামীণ অর্থনীতিকে সচল করতে হবে। রাজ্য পশুপক্ষী হাট বাঁচাও প্রস্তুতি কমিটির নেতা দিলীপ কুণ্ডুর নেতৃত্বে পাঁচজনের একটি প্রতিনিধিদল জেলাশাসকের সঙ্গে দেখা করতে যান। তাঁর অনুপস্থিতিতে ওসি স্মারকলিপি গ্রহণ করেন এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার বন্দোবস্ত করবেন বলে জানান।