Breaking News

স্মার্ট মিটার বাতিলের দাবিতে বারাসাতে পথ অবরোধ

স্মার্ট মিটারের নামে জনগণের অর্থ লুটের প্রতিবাদে উত্তর ২৪ পরগণার বারাসাতে চাঁপাডালি মোড়ে পথ অবরোধ করলেন তিন শতাধিক বিদ্যুৎ গ্রাহক, ৯ জুন। এ দিন অ্যাবেকার নেতৃত্বে বারাসাত চাঁপাডালি মোড়ে বারাসাত শহর এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের বিদ্যুৎ গ্রাহকেরা স্মার্ট মিটারে বিরাট অঙ্কের বিল আসার তীব্র প্রতিবাদ করেন এবং স্মার্ট মিটার ফেরত দেওয়ার ফর্ম জমা নেওয়ার দাবি জানান।

ডিই অফিসে গ্রাহকেরা এই দাবি জানালে প্রথমে কর্তৃপক্ষ রাজি হননি। তখন দফায় দফায় পথ অবরোধ করেন গ্রাহকেরা। পুলিশ এলে অনেকে পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়েন। শেষ পর্যন্ত গ্রাহকদের দাবি মেনে ফর্ম জমা নেওয়া শুরু হলে অবরোধ ওঠে। স্মার্ট মিটার সম্পূর্ণভাবে বাতিল না করা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন অ্যাবেকা নেতৃবৃন্দ। এই আন্দোলনের নেতৃত্ব দেন স্বপন দেবনাথ, নিত্যানন্দ ঘোষ, ক্ষমা পণ্ডা প্রমুখ। উপস্থিত ছিলেন অ্যাবেকার রাজ্য সভাপতি অনুকূল ভদ্র।

এই লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৪৪ সংখ্যা  ১৩ – ১৯ জুন ২০২৫ এ প্রকাশিত