Breaking News

শিক্ষকদের উপর পুলিশি আক্রমণ, প্রতিবাদ সেভ এডুকেশন কমিটির

যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিযুক্ত বৈধ শিক্ষক ও শিক্ষাকর্মীদের ন্যায়সঙ্গত শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ এবং শাসক দলের দুষ্কৃতীদের পৈশাচিক অত্যাচারের প্রতিবাদে ১৮ মে পশ্চিম মেদিনীপুরের বেলদাতে সেভ এডুকেশন কমিটির উদ্যোগে পদযাত্রা ও প্রতিবাদ সভা হয়। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আলোক প্রধান ও দীপঙ্কর তেওয়ারি, শিক্ষকপ্রদীপ দাস, সংগঠনের পশ্চিম মেদিনীপুর (দক্ষিণ)-এর আহ্বায়ক অধ্যাপক ডঃ বাসুদেব ধাড়া, শিক্ষক অশোক পালোই, অনিন্দ্য সুন্দর পাল, প্রতাপ কুমার পণ্ডা প্রমুখ।

বক্তারা দাবি করেন, সকল যোগ্য শিক্ষককে সসম্মানে চাকরিতে পুনর্বহাল করতে হবে। সরকারি শিক্ষা ব্যবস্থাকে শিক্ষকহীন করে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর শিক্ষা নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে এবং দুর্নীতিগ্রস্তদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

এই লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৪১ সংখ্যা ২৩ – ২৯ মে ২০২৫ এ প্রকাশিত