
ভারতের মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তর সহ রাজ্যে রাজ্যে ছাত্র যুব সহ সকল অংশের জনসাধারণের প্রতিবাদী কর্মসূচিকে কেন্দ্র করে সরকার পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে যে বর্বরতা প্রদর্শন করেছে, তা চূড়ান্ত নিন্দনীয়। প্রতিবাদে ১১ অক্টোবর এআইডিএসও এবং এআইডিওয়াইও সারা ভারত প্রতিবাদ দিবসের ডাক দেয়। এ দিন সংগঠনগুলির ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আগরতলায় সিটি সেন্টারের সামনে এক বিক্ষোভ কর্মসূচি হয়। বক্তব্য রাখেন এআইডিএসও-র রাজ্য সম্পাদক রাজু আচার্য। তিনি জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর বাতিলের দাবিতে জনসাধারণকে আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান।