Breaking News

মূল্যবৃদ্ধি-বেকারির বিরুদ্ধে উত্তরপ্রদেশে ধরনা

ক্রমবর্ধমান বেকারি, মূল্যবৃদ্ধির পাশাপাশি মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকার হরণ করে চলেছে বিজেপি সরকার। এর বিরুদ্ধে ৩০ জুন উত্তরপ্রদেশের জৌনপুরে কালেক্টরেট অফিসের সামনে বিক্ষোভ ও ধরনার ডাক দিয়েছিল এসইউসিআই(সি)। বিভিন্ন এলাকা থেকে বিরাট সংখ্যায় মানুষ এই ধরনায় যোগ দেন। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উদ্দেশে দশ দফা দাবিপত্র কালেক্টরের মাধ্যমে পাঠানো হয়। বক্তব্য রাখেন এস ইউ সি আই (সি)-র উত্তরপ্রদেশ পূর্ব সাংগঠনিক কমিটির সম্পাদক কমরেড রবিশঙ্কর মৌর্য, জৌনপুর জেলা সম্পাদক অশোক কুমার ঘরবার প্রমুখ নেতৃবৃন্দ।