
কোচবিহারের দিনহাটায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে নৃশংস ভাবে হত্যা করে দুষ্কৃতীরা। গত ৩ জুন সকালে বেরিয়ে আর বাড়ি ফেরেনি মেয়েটি। সন্ধ্যায় স্থানীয় পাটখেতে তার মৃতদেহ উদ্ধার হয়। এলাকার মানুষের অনুমান, মেয়েটিকে ধর্ষণের পর খুন করা হয়েছে।
ঘটনার প্রতিবাদে ও অতি দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে তাদরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এআইডিএসও জেলা জুড়ে ব্যাপক আন্দোলন গড়ে তোলে। ৫ জুন এসপি দফতরে বিক্ষোভ ডেপুটেশনের পরদিন ৬ জুন জেলা জুড়ে প্রতিবাদ দিবস পালিত হয়। সংগঠন এ ছাড়াও দাবি তোলে– জেলায় শিশু, ছাত্রী ও নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। মদ ও মাদকের প্রসার বন্ধ করতে হবে।