
এস আই আর-এর মাধ্যমে ৬০ লক্ষের বেশি ভোটারকে বিচারাধীন করার প্রতিবাদে ২ মার্চ মুর্শিদাবাদে এস ইউ সি আই (সি) জঙ্গিপুর সমন্বয় কমিটির পক্ষ থেকে এসডিও অফিসে বিক্ষোভ হয়। পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীদের সাথে ধস্তাধস্তি হয়। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সামিরুদ্দিন, জেলা কমিটির সদস্য মির্জা নাসিরুদ্দিন, অনুপ সিংহ সহ অন্য নেতৃবৃন্দ। তাঁরা বলেন, বিচারাধীন ভোটারদের চূড়ান্ত ভোটার তালিকায় নাম না তুলে ভোট ঘোষণা করা চলবে না। একই কর্মসূচিতে রাজ্যের অন্য জেলাগুলিতেও দলের উদ্যোগে বিক্ষোভ হয়।

