Breaking News

এআইডিএসও-র প্রথম সিকিম রাজ্য সাংগঠনিক কনভেনশন

শিক্ষা, সংস্কৃতি ও মনুষ্যত্ব রক্ষার আহ্বানকে সামনে রেখে গ্যাংটকে অনুষ্ঠিত হল এআইডিএসও-র প্রথম সিকিম রাজ্য সাংগঠনিক কনভেনশন। মূল রাজনৈতিক প্রস্তাব পেশ করেন পদার্থবিদ্যার ছাত্রী রেখা শর্মা। প্রস্তাবের সমর্থনে দু’জন প্রতিনিধি বক্তব্য রাখেন। সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন মাস কমিউনিকেশনের ছাত্রী রেখা শর্মা। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কাউন্সিলের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি মণিশঙ্কর পট্টনায়ক। কীভাবে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ শিক্ষা, সংস্কৃতি, মনুষ্যত্ব তথা সমগ্র মানবাধিকারকে ধ্বংস করছে, তা তিনি ব্যাখ্যা করেন। এর পাশাপাশি তিনি বর্তমান সময়ের সর্বব্যাপী সামাজিক সংকটের প্রেক্ষিতে ‘জেন-জি’ আন্দোলনের সম্ভাবনা ও সমস্যাগুলি তুলে ধরেন।

সংগঠনের কেন্দ্রীয় সংগঠক সুমন মহাপাত্র সিকিম রাজ্য প্রথম সাংগঠনিক কমিটি ঘোষণা করেন। ১২ সদস্যের এই কমিটিতে রেখা শর্মা (মাস কমিউনিকেশন) এবং দীপেন্দ্র শর্মা যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংগঠনের কেন্দ্রীয় সংগঠক জাগির হোসেন এই অধিবেশনটি পরিচালনা করেন। কনভেনশনে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক কর্মসূচিতেও অংশ নেন। শেষে সংগঠনের সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির সদস্য কল্লোল বাগচী বক্তব্য রাখেন।