
এসইউসিআই(সি)-র মধ্যপ্রদেশ রাজ্য কমিটির ডাকে ভোপালের শাহজাহানি পার্কে ২৭ অক্টোবর বিক্ষোভ সভা হয়। মূল্যবৃদ্ধি, সরকারি স্কুল বন্ধ করা, এসআইআর-এর মাধ্যমে ১৩ কোটি ভোটারকে বাদ দেওয়া, হাসপাতালের বেসরকারিকরণের বিরুদ্ধে এবং বেকারত্ব দূর করা ও নারী নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মধ্যপ্রদেশ রাজ্য সম্পাদক কমরেড প্রতাপ সামল এবং কেন্দ্রীয় কমিটির সদস্য বিহার রাজ্য সম্পাদক কমরেড অরুণ সিং। বিভিন্ন জেলার প্রতিনিধিরাও বক্তব্য রাখেন।