Breaking News

খবর

বেসরকারিকরণের বিরুদ্ধে মধ্যপ্রদেশে বিক্ষোভ

বিদ্যুৎ, পানীয় জল, শিক্ষা, চিকিৎসা পরিষেবার বেসরকারিকরণের বিরুদ্ধে মধ্যপ্রদেশ জুড়ে আন্দোলন গড়ে তুলছে এস ইউ সি আই (সি)। ১৭ ফেব্রুয়ারি দলের পক্ষ থেকে মধ্যপ্রদেশ রাজ্য জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়েছিল। ওই দিন গোয়ালিয়রের কম্পু চৌরাস্তা নেহরু পার্কের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দলের জেলা সম্পাদক কমরেড রচনা আগরওয়াল। তিনি …

Read More »

নদিয়ায় মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

নদিয়ায় সারা বাংলা মিড-ডে মিল ইউনিয়ন, কল্যাণী ব্লক কমিটির পক্ষ থেকে মিড-ডে মিল কর্মীদের প্রতি কেন্দ্র-রাজ্য সরকারের আর্থিক বঞ্চনার বিরুদ্ধে ১৭ ফেব্রুয়ারি গয়েশপুর পৌরসভায় এক্সিকিউটিভ অফিসারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। কেন্দ্র ও রাজ্য বাজেটে মিড-ডে মিল কর্মীদের বঞ্চনার প্রতিবাদে বাজেটের কপি পোড়ানো হয়। এক্সিকিউটিভ অফিসার বলেন, বেতন যাতে মাসের প্রথম …

Read More »

জনস্বাস্থ্য আন্দোলনের বিশিষ্ট নেতাকে স্মরণ বাঁকুড়ায়

বাঁকুড়ার চিকিৎসক আন্দোলন ও জনস্বাস্থ্য আন্দোলনের বিশিষ্ট নেতা এবং সামাজিক আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ডাঃ নীলাঞ্জন কুণ্ডু ক্যান্সারে আক্রান্ত হয়ে ১১ ফেব্রুয়ারি রাতে ৭৫ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন মেডিকেল সার্ভিস সেন্টার বাঁকুড়া জেলা কমিটির সভাপতি ও রাজ্য কমিটির সহ-সভাপতি এবং হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের সহ-সভাপতি। তিনি বাঁকুড়া …

Read More »

রোকেয়া নারী উন্নয়ন সমিতির রাজ্য সম্মেলন

অসহায়, স্বামী পরিত্যক্তা, তালাকপ্রাপ্তা মহিলাদের সামাজিক সংগঠন রোকেয়া নারী উন্নয়ন সমিতির প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় ১৩-১৪ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের বহরমপুরে। পশ্চিমবঙ্গের মোট ১৬টি জেলা থেকে মোট ২০৫ জন প্রতিনিধি এই অধিবেশনে অংশগ্রহণ করেন। ১৩ ফেব্রুয়ারি প্রকাশ্য সমাবেশে বহরমপুর রবীন্দ্রসদনে ‘আজও রোকেয়া সাখাওয়াত চর্চার প্রাসঙ্গিকতা’ নিয়ে ছিল আলোচনা সভা। পাঁচ শতাধিক …

Read More »

পাঠকের মতামতঃ  ভিক্ষাসম ভাতা ও প্রকৃত অধিকার

২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বর্তমান রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বৃদ্ধি এবং মাধ্যমিক পাশ বেকার যুবকদের ভাতা দেওয়া নিয়ে চতুর্দিকে পক্ষ-বিপক্ষ মতের একটা শোরগোল চলছে। সরকারের দেউলিয়া আর্থিক পরিস্থিতির কথা তুলে এর সমালোচনা করেও বিজেপি ও সিপিএম বলেছে যে তারা ক্ষমতায় এলে কোনও প্রকল্পকেই বন্ধ করবে না। কেবল এগুলির অনুদানকে …

Read More »

পাঠকের মতামতঃ নররাক্ষস বনাম সমাজতন্ত্র

পৃথিবীর সব আলো সব গান বুঝি ঢেকে যায় আজ অন্ধকারে। সব শিশুর কলরব যদি থেমে যায় সব কান্না যদি জড়ো হয় একসাথে, কে ঠেকাবে? এপস্টিনের ৩০ লক্ষ পাতার স্তূপ থেকে নারী শিশুদের আর্তনাদ উঠে আসছে। বুদ্ধিজীবীদের বিশেষ একটা অংশের কাছে বিশ্বের সবচেয়ে খতরনাক ব্যক্তির নাম জিজ্ঞেস করলে চোখ বন্ধ করে …

Read More »

কোম্পানি দাবি না করলেও কেন্দ্রীয় সরকার বিদ্যুতের দাম বাড়ানোর ব্যবস্থা করেছে

বর্তমানে বিদ্যুৎ একটা অত্যন্ত লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। বিদ্যুৎ এক সময় পরিষেবা হিসেবে ছিল। সরকারি উদ্যোগে ন্যায্য দামে তা গ্রাহকদের দেওয়া হত। এখন তা বিপুল লাভের জায়গা। ২০২৪-২৫ অর্থবর্ষে ডব্লিউবিপিডিসিএল নিট মুনাফা করেছে ৩২৪ কোটি টাকা। তা থেকে রাজ্য সরকারের কাছে জমা পড়েছে ১০৪ কোটি টাকা। সংবাদে প্রকাশ, বিদ্যুৎ মন্ত্রী …

Read More »

গিগ কর্মীঃ মৃত্যুর পরোয়া না করে শুধু ছুটে চলাই জীবন

 যে কোনও মুহূর্তে মৃত্যু পর্যন্ত হতে পারে জেনেও ওঁদের ছুটে চলতে হয়। এই অনন্ত ছুটে চলার মাঝে সাময়িক বিরতিরও অবকাশ মেলে না। ওঁরা অনলাইন সংস্থার কর্মী বা গিগ-কর্মী। একটা অর্ডার ফোনে ভেসে উঠলেই জীবনের পরোয়া না করে বাইক বা সাইকেলে পড়ি কি মরি করে ছুটে দোরে দোরে পণ্য পৌঁছে দেন …

Read More »

স্বরূপনগরে শ্রমিক সভা

১৫ ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগণার স্বরূপনগরের তেঁতুলিয়া গার্লস হাইস্কুলে এআইইউটিইউসি অনুমোদিত আশা, মিড-ডে মিল, নির্মাণ, বিড়ি, দর্জি, কর্মবন্ধু, মোটরভ্যান, টোটো, পরিযায়ী ইত্যাদি ক্ষেত্রের অগ্রগামী শ্রমিকদের উপস্থিতিতে আয়োজিত হল শ্রমিক সভা। শ্রমিকদের মধ্যে শ্রেণিচেতনার মানোন্নয়নকল্পে আয়োজিত এই সভায় মূল আলোচক ছিলেন রাজ্য সম্পাদক অশোক দাস। এ ছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য …

Read More »

নারী নির্যাতনের বিরুদ্ধে কনভেনশন বাঙ্গালোরে

নারী শরীরকে আজকের সমাজ পণ্যে পরিণত করেছে– বাঙ্গালোরে নারীদের ওপর সংগঠিত অপরাধ সংক্রান্ত এআইএমএসএস আহুত কনভেনশনে বলে গেলেন কর্ণাটকের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেশ্বরী ভার্মা। ৭ জানুয়ারি গান্ধী ভবনে কনভেনশনে বক্তব্য রাখেন এস ইউ সি আই (সি) কর্ণাটক রাজ্য সম্পাদক কমরেড কে উমা। উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের রাজ্য সভাপতি এম এন …

Read More »