Breaking News

খবর

কেন্দ্র-রাজ্যের সব শূন্যপদে নিয়োগের দাবি যুবদের

যুব জীবনের উপর নেমে আসা কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত নীতির বিরুদ্ধে এআইডিওয়াইও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে ৫ মার্চ কলকাতায় অনুষ্ঠিত হয় যুব বিক্ষোভ মিছিল ও গণস্বাক্ষর নিয়ে রাজ্যপালের কাছে ডেপুটেশন কর্মসূচি। সমস্ত বেকারের কাজ, সরকারি ক্ষেত্রকে বেসরকারিকরণের করার প্রতিবাদে, সরকারি শূন্যপদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগের দাবিতে, এসআইআর-এ বাদ যাওয়া …

Read More »

ভাতা বাড়ানোর দাবিতে প্রতিবন্ধী ঐক্য মঞ্চের বিক্ষোভ

গত ১৫ বছরে নিত্যব্যবহার্য জিনিসের দাম লাফিয়ে বেড়েছে। অথচ শারীরিক ভাবে প্রতিবন্ধী মানুষদের বেঁচে থাকার জন্য সরকারি ভাতা গত ১৫ বছরে এক পয়সাও বাড়ানো হল না! প্রতিবন্ধীরা শারীরিক নানা সমস্যা নিয়ে কলকাতার রাজপথে মিছিল করলেও বধির সরকারের কানে তার আওয়াজ পৌঁছয় না। ৫ মার্চ পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্য মঞ্চের আহ্বানে কলকাতার …

Read More »

এস আই আরঃ বিক্ষোভ জেলায় জেলায়

এস আই আর-এর মাধ্যমে ৬০ লক্ষের বেশি ভোটারকে বিচারাধীন করার প্রতিবাদে ২ মার্চ মুর্শিদাবাদে এস ইউ সি আই (সি) জঙ্গিপুর সমন্বয় কমিটির পক্ষ থেকে এসডিও অফিসে বিক্ষোভ হয়। পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীদের সাথে ধস্তাধস্তি হয়। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সামিরুদ্দিন, জেলা কমিটির সদস্য মির্জা নাসিরুদ্দিন, অনুপ …

Read More »

শ্রীলঙ্কায় ফ্রন্টলাইন সোসালিস্ট পার্টির জাতীয় কনভেনশনে কমরেড শিবদাস ঘোষের শিক্ষা বিপুল আলোড়ন সৃষ্টি করেছে

‘শ্রেণিকে শক্তিশালী করতে শ্রেণি দলকে শক্তিশালী করো’ এই আহ্বানে শ্রীলঙ্কার মার্ক্সবাদী দল ফ্রন্টলাইন সোসালিস্ট পার্টি (এফএলএসপি)-র চতুর্থ জাতীয় কনভেনশনে এসইউসিআই(সি)-র দুই সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করে। ১ মার্চ শ্রীলঙ্কার বামপন্থী ছাত্র-যুব কর্মী এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের অংশগ্রহণে যুদ্ধবিরোধী একটি সুসজ্জিত মিছিলের পর কলম্বোর সুগতাদাসা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত কনভেনশনের প্রকাশ্য অধিবেশনের শুরুতে বক্তব্য …

Read More »

বিনপুরে প্রতিরোধ আন্দোলনে নাগরিকরা

ঝাড়গ্রাম জেলার বিনপুর গ্রামীণ হাসপাতালের অব্যবস্থা-অস্বাস্থ্যকর পরিবেশের বিরুদ্ধে, চিকিৎসা সহ সামগ্রিক পরিকাঠামোর উন্নয়নের দাবিতে ৫ মার্চ বিনপুর নাগরিক প্রতিরোধ কমিটির নেতৃত্বে বিএমওএইচ-এর কাছে এলাকার শতাধিক নাগরিকের উপস্থিতিতে ডেপুটেশন দেওয়া হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সভাপতি বটকৃষ্ণ মাইতি, সহ-সভাপতি শিবপ্রসাদ মণ্ডল, অন্যতম সদস্য সৌমেন মাইতি। সভাপতির নেতৃত্বে পাঁচজনের প্রতিনিধিদল বিএমওএইচ-এর কাছে …

Read More »

আলুর সহায়ক মূল্য ১২ টাকা কেজি করার দাবি কৃষকদের

১২ টাকা কেজি দরে আলুর সহায়ক মূল্য ঘোষণা করে সরকারকে চাষিদের কাছ থেকে উৎপাদিত সমস্ত আলু কেনার দাবিতে ৫ মার্চ বর্ধমানের কার্জন গেটে আলু ফেলে বিক্ষোভ দেখায় কৃষি ও কৃষক বাঁচাও কমিটি, কৃষক ঐক্য মঞ্চ, কৃষক কল্যাণ সমিতি, অল ইন্ডিয়া কিসান খেতমজদুর সংগঠন। কৃষি ও কৃষক বাঁচাও কমিটির জেলা সম্পাদক …

Read More »

পশ্চিমবঙ্গে আচমকা রাজ্যপাল বদল সম্পর্কে এসইউসিআই(সি)

পশ্চিমবঙ্গের রাজ্যপালের আচমকা বদল সম্পর্কে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ৬ মার্চ এক বিবৃতিতে বলেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের আচমকা পদত্যাগ যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা শাসক বিজেপির চাপেই, সে ব্যাপারে সন্দেহের কোনও অবকাশ নেই। রাজ্যপালকে দিয়ে বিরোধী দল শাসিত রাজ্য সরকারগুলির উপর ছড়ি …

Read More »

আন্তর্জাতিক নারী দিবসে নতুন সমাজের স্বপ্নের কথা বলে গেলেন শ্রমজীবী নারীরা

কলকাতাঃ ‘অভাবে ক্যাব চালাতাম বলে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিল। বাবার ভিটা ছেড়েও পথে নামতে হল। দিশাহীন অবস্থা। বস্তিতে ঘুপচি ঘর ভাড়া নিয়ে দর্জির কাজ ধরি। নরক কুণ্ডে একটু একটু লড়ে ছেলেমেয়েকে বড় করছি। ওরা বড় হলে আশা করি আমাকে বুঝবে’–চোখের জলে নিজের নিত্যদিনের জীবনযুদ্ধের কাহিনী যখন জীবনে প্রথমবার মঞ্চে দাঁড়িয়ে …

Read More »

আমেরিকা-ইজরায়েল যুদ্ধজোটের ইরান আক্রমণের বিরুদ্ধে ইরান-ইজরায়েল-আমেরিকার কমিউনিস্ট পার্টির যৌথ বিবৃতি

ইরানের কমিউনিস্ট পার্টি তুদে, কমিউনিস্ট পার্টি অফ ইজরায়েল এবং কমিউনিস্ট পার্টি অফ ইউএসএ ৬ মার্চ এক যৌথ বিবৃতিতে ইরানের ওপর ইজরায়েল-মার্কিন যৌথ হানাদারির তীব্র নিন্দা করে বলেছে– এই যুদ্ধ ইরান সহ সমগ্র এলাকার জনগণের জীবনে আরও বড় বিপর্যয় ডেকে আনবে। এই যুদ্ধের একমাত্র লক্ষ্য এই এলাকা এবং সমগ্র বিশ্বের ওপর …

Read More »

ইরানের উপর মার্কিন-ইজরায়েল জুটির হামলা সমস্ত আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করছে

গাজা ভূখণ্ডকে ধ্বংস করার পর এবার গোটা মধ্যপ্রাচ্যে নিয়ন্ত্রণ কায়েম করার লক্ষ্যেআমেরিকান সাম্রাজ্যবাদ ও তার দোসর ইজরায়েল ইরানের ওপর আক্রমণ শুরু করেছে। ২৮ ফেব্রুয়ারি থেকে চলা এই আক্রমণে সমস্ত আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করে মার্কিন জোট ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খোমেইনি সহ একাধিক মন্ত্রী এবং অসামরিক নেতৃত্বকে হত্যা করতে …

Read More »