
শিশু-কিশোর সংগঠন কমসোমলের পরিচালনায় ৮ মার্চ শিশু-কিশোর উৎসব অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুরের মেছেদার বিদ্যাসাগর হলে। শিশু-কিশোরদের মধ্যে নৈতিকতা ও মূল্যবোধ প্রসারের লক্ষ্যেই এই উৎসব। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্যের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। অঙ্কন প্রতিযোগিতা, স্মৃতি দৌড়, রিলে রেস, সমবেত সঙ্গীত, কুইজ ও দেওয়াল পত্রিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দেড় শতাধিক শিশু-কিশোর উৎসবে অংশগ্রহণ করে। আলোচনা করেন অধ্যাপিকা অনুরূপা দাস। উপস্থিত ছিলেন সমাজকর্মী প্রণব মাইতি, শিলা দাস, অরুণ জানা, কমসোমল পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা যুগ্ম ইনচার্জ বর্ষা মানিক, ঋভু মাজি সহ অন্যান্য নেতৃবৃন্দ।