
৩০ ডিসেম্বর ‘শিক্ষাক্ষেত্রে নয়া জাতীয় শিক্ষানীতির প্রভাব এবং জনগণের শিক্ষানীতির ভূমিকা’ শীর্ষক সভার আয়োজন করে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির দিল্লি শাখা।
প্রধান বক্তা ছিলেন কমিটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণ কান্তি নস্কর। এ ছাড়া অধ্যাপক নন্দিতা নারায়ণ, অধ্যাপক অরুণ কুমার, অধ্যাপক দিব্যেন্দু মাইতি, অধ্যাপক সচিদানন্দ সিনহা, অধ্যাপক মধু প্রসাদ তাঁদের বক্তব্যে সরকারি শিক্ষানীতির বিপর্যয়কর দিকগুলি তুলে ধরেন। সভা পরিচালনা করেন কমিটির দিল্লি রাজ্য সম্পাদক সারদা দীক্ষিত।