
এআইইউটিইউসি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে শ্রমজীবীদের নিয়ে ২৭ এবং ২৮ ডিসেম্বর দু’দিনের শ্রমিক শিক্ষা শিবির অনুষ্ঠিত হল হুগলি জেলার শেওড়াফুলিতে। ১৯৭৪ সালে দুর্গাপুর স্টিল ওয়ার্কার্স কোঅর্ডিনেশন কমিটির প্রথম সম্মেলনের প্রতিনিধি অধিবেশনে কমরেড শিবদাস ঘোষের ভাষণকে ভিত্তি করে উপস্থিত প্রতিনিধিদের ৫টি প্রশ্নভিত্তিক আলোচনার মধ্য দিয়ে এই ক্লাস পরিচালিত হয়। ৫টি প্রশ্নের উপর ৫২ জন প্রতিনিধি আলোচনায় অংশগ্রহণ করেন। সর্বশেষে এআইইউটিইউসি সর্বভারতীয় কমিটির সহসভাপতি কমরেড স্বপন ঘোষ এবং সাধারণ সম্পাদক কমরেড শঙ্কর দাশগুপ্ত এই প্রশ্ন সহ শ্রমিক আন্দোলনের বর্তমান অবস্থায় আমাদের সাংগঠনিক বিস্তার ও সংগঠনকে শক্তিশালী করার জন্য করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন। বিভিন্ন সংগঠিত, অসংগঠিত ক্ষেত্রের ও স্কিম কর্মীদের ৩০০-র বেশি শ্রমিক এই ক্লাসে অংশ নেন। অন্যান্য সর্বভারতীয় নেতৃত্বের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দীপক দেব, সমর সিনহা, দিলীপ ভট্টাচার্য, জগন্নাথ রায়মণ্ডল, নন্দ পাত্র ও অশোক দাস।