Breaking News

রাজ্য জুড়ে বন্যাত্রাণ সংগ্রহ এসইউসিআই(সি)-র

আসাম ও ওড়িশার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যার্থে গোটা দেশের মানুষ হাত বাড়িয়ে দিয়েছেন। দলের উদ্যোগে এ রাজ্যের সর্বত্র ত্রাণ সংগ্রহ করা হয় ৮ আগস্ট। পাঁচ বছর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসামকে বন্যামুক্ত করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা যে কতবড় মিথ্যা, এ বারের বন্যা তা প্রমাণ করে দিল। ওড়িশার পরিস্থিতিও ভয়াবহ। অপরিকল্পিতভাবে একচেটিয়া মালিকদের মুনাফার জন্য প্রকৃতিকে ব্যাপকভাবে ধ্বংস করছে বিজেপি সরকার। এরই পরিণামে এই ভয়াবহ বন্যা।