Breaking News

বিহারে ১৬টি মেডিকেল কলেজের অংশীদারিত্ব বেসরকারি হাতে দিচ্ছে বিজেপি সরকার প্রতিবাদ এসইউসিআই(সি)-র

বিহারে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) ১৬টি মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি-জেডিইউ সরকার। এর তীব্র বিরোধিতা করে এসইউসিআই(সি)-র বিহার রাজ্য সম্পাদক অরুণ কুমার সিং ৬ আগস্ট এক বিবৃতিতে বলেছেন যে, সরকারি হাসপাতালে ডাক্তার, নার্স, ওষুধ, পরীক্ষা-নিরীক্ষার পরিকাঠামো–সমস্ত কিছুর চূড়ান্ত অভাবের কারণে সাধারণ মানুষ চিকিৎসার জন্য বাধ্য হচ্ছে ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে যেতে। এই পরিস্থিতিতে সরকারি হাসপাতালে বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) সম্পূর্ণ জনবিরোধী পদক্ষেপ।

তিনি বলেন, যে কোনও গণতান্ত্রিক সরকারের দায়িত্ব হওয়া উচিত রাজ্যের জনগণের স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং তা বজায় রাখা। কিন্তু সম্রাট চৌধুরী সরকার জনস্বার্থ সম্পূর্ণ উপেক্ষা করে জনগণের করের টাকায় নির্মিত ১৬টি নতুন হাসপাতাল পুঁজিপতিদের মুনাফা লাভের জন্য খুলে দিয়েছে। তিনি বলেন যে, এই হাসপাতালগুলো পিপিপি পদ্ধতিতে চালানোর ফলে সেখানে পড়তে হলে ছাত্রদের মোটা অঙ্কের ফি দিতে হবে। রোগীদেরও অতিরিক্ত ফি দিতে হবে। ফলে তাদের চিকিৎসা পাওয়া আরও কঠিন হয়ে পড়বে।

কমরেড অরুণ সিং রাজ্য সরকারের এই জনবিরোধী পদক্ষেপের তীব্র বিরোধিতা করার জন্য জনগণকে, বিশেষ করে দরিদ্র ও শ্রমজীবী শ্রেণিকে, আহ্বান জানিয়েছেন।