Breaking News

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দাবি

এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ২১ নভেম্বর এক প্রেস বিবৃতিতে বলেন, ঘূর্ণিঝড় ‘আকবান’-এর প্রভাবে অসময়ে তিন দিনের প্রবল বৃষ্টির ফলে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণা, পূর্ব বর্ধমান, নদিয়া সহ আরও বেশ কিছু জেলায় মাঠের ৭০ শতাংশ পাকা ধান নুয়ে পড়েছে, ধান ক্ষেতে জল জমা হয়ে চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। এর পাশাপাশি কপি, মূলো, বেগুন, টমেটো ও অন্যান্য শীতকালীন সবজির জমিতেও জল জমার ফলে সবজি চাষিদেরও বিপুল ক্ষতি হয়েছে।

এই অবস্থায় আমরা সরকারের কাছে দাবি করছি, অবিলম্বে ক্ষতিগ্রস্ত সমস্ত চাষিদের ফসলের উপযুক্ত ক্ষতিপূরণ এবং পরবর্তী ফসলের জন্য বিনামূল্যে বীজ, সার সহ কৃষি-উপকরণ সরবরাহ করতে হবে।