Breaking News

বালুরঘাটে ডি এম অফিসে মোটরভ্যান চালকদের ব্যাপক বিক্ষোভ

জাতীয় সড়কে মোটরভ্যান চলাচলে পুলিশি হয়রানির প্রতিবাদে ২৭ জুলাই সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির ডাকে এক হাজারের বেশি মোটরভ্যান চালক এক বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন। বালুরঘাট হাইস্কুল মাঠ থেকে একটি সুসজ্জিত মিছিল শহরের বিভিন্ন রাস্তা ঘুরে ডিএম অফিসে পৌঁছয়। সমাবেশে বক্তব্য রাখেন বালুরঘাট কোর্টের বিশিষ্ট আইনজীবী বীরেন মহন্ত। ইউনিয়নের রাজ্য সহ সম্পাদক অংশুধর মণ্ডলের নেতৃত্বে ৫ জনের প্রতিনিধি দল এডিএম-কে স্মারকলিপি দিলে তিনি দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন এবং জাতীয় সড়কে মোটরভ্যান চলাচল যাতে বাধার সম্মুখীন না হয়, তা দেখবেন বলে আশ্বাস দেন। উপস্থিত ছিলেন মালদা জেলা সম্পাদক কার্তিক বর্মন, দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি জগদীশ সরকার, সম্পাদক অমৃত বর্মন, কৃষ্ণ রায়, জাহাঙ্গির আলম। শেষে অংশুধর মণ্ডল সেপ্টেম্বর মাসে কলকাতায় পরিবহণ মন্ত্রীর কাছে ডেপুটেশনে জেলার সমস্ত মোটরভ্যান চালককে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান।