Breaking News

মেট্রো রেলে শুরু বেসরকারিকরণ, এটাই কি কর্মসংস্থান

কলকাতা মেট্রো রেল বেশ কিছু টিকিট কাউন্টার বেসরকারি হাতে দিতে চলেছে। সংবাদে প্রকাশ, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল এবং ফুলবাগানে টিকিট বিক্রির দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে সম্প্রতি মেট্রোর পক্ষ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে। কেন বেসরকারি হাতে তুলে দেওয়া? মেট্রোয় কি কর্মী নেই? কলকাতা মেট্রো সম্প্রসারণের ফলে স্টেশনের সংখ্যা বেড়েছে। গত ১২ বছরে প্রায় ৪৫ কিলোমিটার নতুন মেট্রো পথ যুক্ত হয়েছে। চালু হয়েছে ৩৩টি নতুন স্টেশন। কিন্তু ওই সব স্টেশন পরিচালনার জন্য ট্রাফিক বিভাগে কোনও পদ তৈরি কিংবা কর্মী নিয়োগ– কোনওটি হয়নি। কেন কর্মী নিয়োগ করা হল না? এর জবাব তো রেল দপ্তরকে দিতে হবে। কলকাতা মেট্রোয় ট্রাফিক বিভাগের কর্মীদেরই স্টেশন এবং বুকিং কাউন্টার সামলাতে হয়। টিকিট বিক্রি, স্মার্ট কার্ড রিচার্জের জন্য আলাদা কর্মী নেই।

কর্মীর অভাবে নিউ গড়িয়া, বেলেঘাটা এবং জোকা মাঝেরহাট মেট্রোর একাধিক স্টেশনে বুকিং কাউন্টার তুলে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। রাজ্যের ডবল ইঞ্জিন সরকার নাকি চাকরি দেবে। অথচ বিভিন্ন কাজ বেসরকারি হাতে তুলে দিচ্ছে। তা হলে চাকরি কোথায় হবে?