Breaking News

জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ এআইডিএসও-র

আসামের বিজেপি সরকার জাতীয় শিক্ষানীতি, ২০২০ জোর করে চাপিয়ে দেওয়ার ফলে গোটা রাজ্যে শিক্ষার ক্ষেত্রে এক চরম নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে ২০২৩ সালে রাজ্যের কলেজগুলোর পরিকাঠামো উন্নত না করে এবং শিক্ষক, কর্মচারীদের অসংখ্য পদ শূন্য রেখেই চার বছরের ডিগ্রি কোর্স চালু করে দেয়। এ বছর ছাত্রছাত্রীরা চতুর্থ বর্ষে অর্থাৎ সপ্তম সেমিস্টারে ভর্তি হতে চাইলে বেশিরভাগ কলেজ কর্তৃপক্ষ তাদের শিক্ষক ও পরিকাঠামোর অভাবের ফলে ভর্তি নিতে অস্বীকার করে। এতে ছাত্রছাত্রীরা তাদের ভবিষ্যত নিয়ে আশঙ্কিত। ১৫ জুন এআইডিএসও-র আসাম রাজ্য কাউন্সিলের উদ্যোগে গৌহাটি বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখায় এবং উপাচার্যের কাছে স্মারকপত্র দেওয়া হয়। ১৮ জুন আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীদের নিয়ে কনভেনশন অনুষ্ঠিত হয়। জুন মাস জুড়ে কোকড়াঝাড় বিশ্ববিদ্যালয় এবং ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলির ছাত্রছাত্রীদের নিয়ে আন্দোলন সংগঠিত করার প্রস্তুতি চলছে।