Breaking News

হাসপাতাল পরিকাঠামোর বেহাল দশা, উন্নয়নের দাবিতে সোচ্চার চিকিৎসক ও নার্সরা

সম্প্রতি পরিকাঠামোর বেহাল দশার কারণে দু-দুটি মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে আর জি কর হাসপাতালে ২৪ মার্চ বিক্ষোভ দেখান চিকিৎসক-স্বাস্থ্যকর্মী ও নার্সরা। সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপালের কাছে মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টর্স ফোরাম ও নার্সেস ইউনিটির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। প্রিন্সিপাল এবং এমএসভিপি বলেন, এমার্জেন্সির পরিকাঠামো উন্নতি ও পুনর্গঠনের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, যুদ্ধকালীন তৎপরতায় সরকারি হাসপাতালে, বিশেষ করে আর জি করে পরিকাঠামোর দ্রুত উন্নতি না ঘটালে রাজ্যব্যাপী স্বাস্থ্যের বেহাল অবস্থার প্রতিবাদে ব্যাপক আন্দোলন শুরু হবে।