
এআইইউটিইউসি অনুমোদিত সারা বাংলা মিড-ডে মিল কর্মী ইউনিয়নের প্রথম বাঁকুড়া জেলা সম্মেলন অনুষ্ঠিত হল ৬ মার্চ শহরের ধর্মশালাতে। তামলিবাঁধ থেকে মিছিল করে ধর্মশালায় আসেন মিড-ডে মিল কর্মীরা। তাঁদের দাবি মাসিক ন্যূনতম ১৫ হাজার টাকা মজুরি, ১২ মাসের বেতন, মিড-ডে মিল প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি, সরকারি কর্মীর স্বীকৃতি, অবসরকালীন ৫ লক্ষ টাকা ভাতা, পেনশন, পিএফ, বোনাস দিতে হবে। প্রায় চারশো মিড-ডে মিল কর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন। মিড-ডে মিল কর্মীদের প্রতি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সীমাহীন বঞ্চনার কথা তাঁরা তুলে ধরেন। সংগঠনের যুগ্ম রাজ্য সম্পাদিকা মনোরমা হালদার বক্তব্য রাখেন। এ ছাড়া উপস্থিত ছিলেন এআইইউটিইউসি-র বাঁকুড়া জেলা সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, পশ্চিমবঙ্গের আশাকর্মী ইউনিয়নের জেলা সভাপতি লীনা সরকার। মিতা প্রামাণিককে জেলা সভাপতি এবং ছন্দা মাহাতো ও মধুমিতা কুণ্ডুকে যুগ্ম সম্পাদক, পুষ্প গড়াইকে কোষাধ্যক্ষ করে ৪৮ জনের একটি শক্তিশালী কমিটি গঠিত হয়।