
কেন্দ্রীয় ও রাজ্য সরকার আশাকর্মীদের সমস্যা সমাধানে টালবাহানা করে যাচ্ছে । মন্ত্রী এবং আমলারা বারবার প্রতিশ্রুতি দিয়েও আশাকর্মীদের বকেয়া টাকা দিচ্ছে না। ন্যূনতম পারিশ্রমিকের দাবিও মানছে না। বরং ‘ব়্যাশনালাইজ’ করার নামে হাজার হাজার আশাকর্মীদের কর্মচ্যূত করার ষড়যন্ত্র করছে সরকার। এই বঞ্চনার প্রতিবাদে ২৬ ফেব্রুয়ারি বাঙ্গালোরের ফ্রিডম পার্কে বিক্ষোভ দেখান আশাকর্মীরা। উপস্থিত ছিলেন কর্ণাটক আশাকর্মী সংঘের সম্পাদক ডি নাগলক্ষ্মী, এআইইউটিইউসি-র রাজ্য সভাপতি কে সোমশেখর। আশাকর্মীদের এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানায় এআইএমএসএস-এর শ্রীমতি শোভা, এমএসসি-র রাজ্য সভাপতি ডাঃ কে এস গঙ্গাধর প্রমুখ।