Breaking News

বিরসা মুণ্ডার ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন

১৪-১৫ ডিসেম্বর ২০২৫ শহিদ বিরসা মুণ্ডার ১৫০তম জন্মবার্ষিকী উদযাপনের সর্বভারতীয় স্তরের সমাপনী অনুষ্ঠান ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি শহরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঝাড়খণ্ডের সুবিখ্যাত লোকগায়ক পদ্মশ্রী মধু মন্সুরি ‘হংসমুখ’। সভার প্রধান অতিথি প্রাক্তন উপাচার্য ডঃ সত্যনারায়ণ মুণ্ডা তাঁর বক্তব্যে শহিদ বিরসা মুণ্ডার জীবন সংগ্রামের সবিস্তার আলোচনা করেন। সভায় বক্তব্য রাখেন ডঃ মিথিলেশ কুমার, ডঃ কমল বোস, ডঃ সুভাষ চন্দ্র মুণ্ডা, ডঃ সরফরাজ আলম, হামিদুল হক, পরিমল হাঁসদা সহ বিভিন্ন রাজ্যের প্রতিনিধিবৃন্দ। সভাপতিত্ব করেন ঝাড়খণ্ড রাজ্যের শহিদ বিরসা মুণ্ডা ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন কমিটির সম্পাদক পানমুনি সিং মুণ্ডা।

১৫ ডিসেম্বর ‘শহিদ বিরসা মুণ্ডার জীবন সংগ্রাম এবং বর্তমান পরিস্থিতিতে আমাদের কর্তব্য’ এই বিষয়ের উপর সেমিনারে সভাপতিত্ব করেন অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি শম্ভুনাথ নায়েক। বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক মহাদেব টোপ্পো, ডঃ অশোক কুমার মণ্ডল, পানমনি সিং মুণ্ডা, ডঃ রেজওয়ান আলি। অল ইন্ডিয়া সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক বিসম্বর মুড়া প্রমুখ।