
সঠিক ভোটার তালিকা প্রকাশের দাবিতে ১৭ ডিসেম্বর রাজ্যের সর্বত্র বিডিও অফিসে বিক্ষোভ ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছিল এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির পক্ষ থেকে। দক্ষিণ ২৪ পরগণা বহড়ু কলুর মোড় থেকে মিছিল করে বিডিও অফিসে যান বহু সংখ্যক কর্মী-সমর্থক। সেখানে কর্মসূচি পরিচালনা করেন দলের বারুইপুর সাংগঠনিক জেলা নেতারা। বিক্ষোভ সভা পরিচালনা করেন কমরেড সুমন্ত গাঙ্গুলি, স্মারকলিপি পাঠ করেন কমরেড জয়দেব নস্কর, বক্তব্য রাখেন কমরেড দিব্যেন্দু মুখার্জী। কমরেডস সহদেব কয়াল ও সুবীর দাসের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল জয়েন্ট বিডিও-র কাছে স্মারকলিপি পেশ করেন।
ভোটারদের শুনানি বিডিও অফিসের পরিবর্তে গ্রাম পঞ্চায়েত অফিসে করার জন্য বিশেষ ভাবে দাবি জানানো হয়। কর্তৃপক্ষ দাবিগুলির যথার্থতা স্বীকার করে রূপায়ণের ক্ষেত্রে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।