Breaking News

বেপরোয়া হকার উচ্ছেদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ

রাজ্য জুড়ে স্টেশনগুলিতে হকারদের ও রেলবস্তিগুলিতে গরিব মানুষদের বুলডোজার দিয়ে নির্মম ভাবে উচ্ছেদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর ট্রেড ইউনিয়ন এআইইউটিইউসি সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। সর্বত্রই হকার এবং রেল বস্তিবাসীদের সংগঠিত করে বিক্ষোভ, সভা, ডেপুটেশন কর্মসূচি চলছে। ১ জুন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির নেতৃত্বে ক্ষতিগ্রস্ত হকাররা কলকাতার এন্টালি বাজার থেকে শিয়ালদহ পর্যন্ত মিছিল করে রেল দফতরে বিক্ষোভ দেখান। পথচলতি অজস্র মানুষ বিজেপি সরকারের এই অমানবিক ভূমিকার তীব্র নিন্দা করে আন্দোলনকে সমর্থন জানান। এআইইউটিইউসি রাজ্য সম্পাদক কমরেড অশোক দাস জানান, সংগঠনের পক্ষ থেকে রাজ্য জুড়ে হকারদের সংগঠিত করে আন্দোলনকে আরও তীব্র করা হচ্ছে।