Breaking News

রাজ্যে রাজ্যে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

শিবপুর সেন্টারে কমরেড শিবদাস ঘোষের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করছেন সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ

এসইউসিআই(সি) দলের ৭৮তম প্রতিষ্ঠা দিবসে ২৪ এপ্রিল যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল রাজ্যে রাজ্যে। এ যুগের মহান মার্ক্সবাদী দার্শনিক, দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড শিবদাস ঘোষের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে প্রতিটি কর্মসূচির সূচনা হয়। সভা-সমাবেশগুলিতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। উপস্থিত কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ গভীর আগ্রহে উদযাপন অনুষ্ঠানগুলিতে শামিল হন।

দিল্লিঃ দলের প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন উপলক্ষে ২৫ এপ্রিল সাইনি ধর্মশালায় জনসভা হয়। প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অরুণ সিং। দলের দিল্লি রাজ্য সম্পাদক কমরেড প্রাণ শর্মাও বক্তব্য রাখেন।

কমরেড অসিত ভট্টাচার্য

আসামঃ দলের ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আসাম রাজ্য কমিটির উদ্যোগে ২৬ এপ্রিল গুয়াহাটি জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে সমাবেশ হয়। প্রধান বক্তা ছিলেন প্রবীণ পলিটবুরো সদস্য জননেতা অসিত ভট্টাচার্য। সভাপতিত্ব করেন রাজ্য সম্পাদক তথা কেন্দ্রীয় কমিটির সদস্য চন্দ্রলেখা দাস। উপস্থিত ছিলেন পলিটবুরো সদস্য কমরেড কান্তিময় দেব এবং কেন্দ্রীয় কমিটির সদস্য তথা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুরতজামান মণ্ডল।

ওড়িশাঃ কটকের শহিদ ভবনে ২৪ এপ্রিল সভা হয়। কয়েক হাজার পার্টিকর্মী ও সমর্থক-শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। বৃহৎ পুঁজিপতিদের স্বার্থে আদিবাসী মানুষকে ভিটেমাটি থেকে উচ্ছেদের বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হয়। সভাপতিত্ব করেন ওড়িশা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও প্রাক্তন বিধায়ক কমরেড শম্ভুনাথ নায়ক। প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দ্বারিকা রথ। বক্তব্য রাখেন দলের রাজ্য সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শঙ্কর দাশগুপ্ত।

ঝাড়খণ্ডের ঘাটশিলায় বক্তব্য রাখেন পলিটবুরো সদস্য কমরেড সৌমেন বসু

ছত্তিশগড়ঃ দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৬ এপ্রিল রায়পুরে সভা হয়। মূল বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দ্বারিকানাথ রথ। ছত্তিশগড় রাজ্য সাংগঠনিক কমিটির সম্পাদক কমরেড বিশ্বজিৎ হরোড়ে সভাপতিত্ব করেন।

কমরেড কে রাধাকৃষ্ণ

কর্ণাটকঃ বাঙ্গালোরের গান্ধী ভবনে ২৬ এপ্রিল দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। সভাপতিত্ব করেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড এম এন শ্রীরাম। প্রধান বক্তা ছিলেন দলের পলিটবুরো সদস্য কমরেড কে রাধাকৃষ্ণ। রাজ্যের নানা প্রান্ত থেকে কয়েকশো কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

ত্রিপুরাঃ আগরতলায় ‘ত্রিপুরা স্টুডেন্টস হেলথ হোম’-এ ২৪ এপ্রিল অনুষ্ঠিত হয় দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভা। প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মানব বেরা। সভার শুরুতে বক্তব্য রাখেন দলের ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটির সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অরুণ ভৌমিক। সভাপতিত্ব করেন কমরেড মলিন দেববর্মা।

কেন্দ্রীয় অফিসে রক্ত পতাকা উত্তোলন করছেন পলিটবুরো সদস্য কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য