Breaking News

বসতি উচ্ছেদ ও স্মার্ট মিটার বসানোর বিরুদ্ধে বিক্ষোভ মধ্যপ্রদেশে

মধ্যপ্রদেশে বিজেপি সরকার বিদ্যুতের বেসরকারিকরণ করার লক্ষ‌্যে ব্যাপক হারে স্মার্ট মিটার বসাচ্ছে। সরকারি হাসপাতালকে পিপিপি মডেলে স্বাস্থ্য ব্যবসায়ীদের মুনাফার জন্য তুলে দিচ্ছে। নানা অজুহাতে একের পর এক বসতি উচ্ছেদ করছে। ৯৪ হাজার সরকারি স্কুল তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জল-জঙ্গল-জমি থেকে আদিবাসীদের উচ্ছেদ করছে, পরিবেশ ধ্বংস করছে। এর বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তুলছে এস ইউ সি আই (সি)। ১৬ ফেব্রুয়ারি রাজধানী ভোপালের চেতক ব্রিজ চৌরাস্তায় দলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন দলের জেলা সম্পাদক মুদিত ভাটনগর, বিনোদ লোগারিয়া প্রমুখ। বিক্ষোভ সভা পরিচালনা করেন আরতি শর্মা।

গণদাবী ৭৮ বর্ষ ৩২ সংখ্যা ২০-২৬ মার্চ ২০২৬