Breaking News

কাকোরি শহিদ স্মরণে সভা

২১ ডিসেম্বর ভারতের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার এবং কাকোরি মামলার মহান শহিদ রামপ্রসাদ বিসমিল, আসফাকউল্লা খান, রোশন সিং এবং রাজেন্দ্র নাথ লাহিড়ীর স্মরণে বিহারের করহারা গ্রামে এক সভা হয়। সভাপতিত্ব করেন কপিলদেব প্রসাদ।

সভায় এসইউসিআই(কমিউনিস্ট)-এর বিহার রাজ্য কমিটির সদস্য সূর্যকর জিতেন্দ্র বলেন, কাকোরি মামলার শহিদদের জীবন ও আদর্শ জনগণের মধ্যে আরও বিস্তৃত ভাবে পৌঁছে দেওয়া জরুরি।

শহিদদের স্বপ্ন ছিল এমন এক স্বাধীন ভারত, যেখানে থাকবে না ক্ষুধা, বেকারত্ব ও চিকিৎসার অভাবে মৃত্যু। থাকবে না মানুষের দ্বারা মানুষের শোষণ। শিক্ষা ও চিকিৎসা হবে সবার জন্য বিনামূল্যে। কিন্তু স্বাধীনতার ৭৮ বছর পরেও এই সমস্যাগুলি আজ ভয়াবহ রূপ নিয়ে রয়ে গেছে। এর অবসানের জন্য নতুন সংগ্রাম গড়ে তুলতে হবে।