Breaking News

এআইডিএসও-র মধ্যপ্রদেশ রাজ্য সম্মেলন

‘শিক্ষা বাঁচাও, স্কুল বাঁচাও, ভবিষ্যৎ বাঁচাও’ আহ্বান নিয়ে ৩-৪ জানুয়ারি ভোপালে অনুষ্ঠিত হল এআইডিএসও-র মধ্যপ্রদেশ রাজ্য সম্মেলন। শিক্ষার এই বিপন্নতা তৈরি হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী শিক্ষানীতির পরিণামে। সরকারের লক্ষ্য শিক্ষার বেসরকারিকরণ, ছাত্ররা তার বিরুদ্ধেই রাস্তায় নেমেছে। এই আন্দোলন তীব্র করতে, নতুন নেতৃত্ব তুলে আনতেই এই সম্মেলন। সর্বভারতীয় সভাপতি সৌরভ ঘোষ, সাধারণ সম্পাদক শিবাশিস প্রহরাজ, সহ সভাপতি অশ্বিনী কে এস, কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সদস্য উমেশ মৌর্য জাতীয় শিক্ষানীতি ২০২০-র ছাত্রস্বার্থবিরোধী দিকগুলি তুলে ধরেন। সম্মেলনে রাজ্যের ২৫টি জেলা থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংগঠনের পূর্বতন নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। শ্রুতি শিবহরেকে সভাপতি, নারায়ণ সিং চাণ্ডেলকে সম্পাদক করে ২০ সদস্যের রাজ্য কমিটি ও ১৩৮ সদস্যের রাজ্য কাউন্সিল গঠিত হয়।