Breaking News

সরশুনায় নাবালিকাকে গণধর্ষণের প্রতিবাদে থানায় বিক্ষোভ

 কলকাতার সরশুনা এলাকায় এক স্কুলছাত্রীকে ছুটির পর গাড়িতে তুলে নিয়ে দুষ্কৃতীরা মাদক মেশানো চকলেট খাইয়ে অচৈতন্য অবস্থায় তার ওপর গণধর্ষর্ণ চালায়। জানা গিয়েছে ওই ছাত্রীর পরিচিত এক বান্ধবীও ওই গাড়ির ভেতরে ছিল এবং অপরিচিত দু-জন যুবকও ছিল। ঘটনাটি গত এপ্রিল মাসে ঘটলেও এতদিন মেয়েটি ভয়-ভীতি এবং লজ্জার জন্য তা প্রকাশ করতে পারেনি। কিন্তু ক্রমাগত তার শারীরিক অবনতি এবং নিশ্চুপ হয়ে যাওয়া দেখে অভিভাবকরা জিজ্ঞাসাবাদ করায় সে এই ঘটনা প্রকাশ করে। তার পর গত ২০ মে পরিবারের পক্ষ থেকে সরশুনা থানায় এফআইআর করা হয়।

 কিন্তু এতদিন পার হয়ে যাওয়ার পরও সমস্ত অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করা হয়নি। এরই প্রতিবাদে এই নারকীয় ঘটনার সাথে যুক্ত সকল দোষীকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র সংগঠন এআইডিএসও, যুব সংগঠন এআইডিওয়াইও, মহিলা সংগঠন এআইএমএসএস-এর পক্ষ থেকে ২৭ মে সরশুনা থানায় বিক্ষোভ এবং ডেপুটেশন দেওয়া হয়। নেতৃত্ব দেন এআইডিএসও-র কলকাতা জেলা সভাপতি কমরেড পিন্টু দাস, এআইডিওয়াইও-র কলকাতা জেলা সভাপতি কমরেড সঞ্জয় বিশ্বাস, এআইএমএসএস-এর কলকাতা জেলা সম্পাদক কমরেড অনন্যা নাইয়া। পুলিশ প্রথমে বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও অবশেষে বাধ্য হয়ে ৬০ দিনের মধ্যে সকল দুষ্কৃতীকে গ্রেপ্তার ও শাস্তির প্রতিশ্রুতি দেয়। প্রতিবাদী সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে যত দিন পর্যন্ত না সঠিক বিচার হচ্ছে তত দিন আন্দোলন চলবে।