
প্রায় প্রতিদিন বাড়ানো হচ্ছে পেট্রল-ডিজেলের দাম। দাম চড়ছে নিত্যপণ্যেরও। বেকারত্ব, বিদ্যুৎ পরিষেবার বেহাল দশা, প্রশ্নপত্র ফাঁস, দুষ্কৃতীদের দৌরাত্ম্যে বিপর্যস্ত জনজীবনে সুরাহা দিতে ব্যর্থ উত্তরপ্রদেশের বিজেপি সরকার। এর প্রতিবাদে এসইউসিআই(সি)-র ডাকে ২৬ মে জৌনপুরের বদলাপুরে বিক্ষোভ মিছিলে শামিল হলেন এলাকার সাধারণ মানুষ।
সব্জি মান্ডি থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিল তহসিল মুখ্যালয়ে পৌঁছালে সেখানে বিক্ষোভসভায় বক্তব্য রাখেন দলের রাজ্য সম্পাদক রবিশঙ্কর মৌর্য, জেলা সম্পাদক অশোক কুমার খরওয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন দিলীপ কুমার। প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রেরিত দাবি সংবলিত স্মারকলিপি উপজেলাশাসকের হাতে তুলে দেওয়া হয়।