
সর্বনাশা নয়া জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে এআইডিএসও যে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছিল, ২৯ মার্চ তার সমাপ্তি কর্মসূচি অনুষ্ঠিত হল দিল্লির যন্তরমন্তরে। স্বাধীনতা আন্দোলনের মহান যোদ্ধা বিপ্লবী ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর শহিদ দিবস ২৩ মার্চ স্মরণে এ দিন সেখানে ‘জনসাধারণের শিক্ষা বাঁচাও’ শীর্ষক একটি কনভেনশন হয়।
কর্মসূচি শুরু হয় তিন মহান স্বাধীনতা সংগ্রামীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে। বক্তব্য রাখেন প্রখ্যাত ইতিহাসবিদ ও লেখক ডঃ রাকেশ বটব্যাল, এআইডিএসও-র কেন্দ্রীয় কাউন্সিলের যুগ্ম সম্পাদক কমরেড সমর মাহাতো এবং সংগঠনের দিল্লি ইউনিটের সহসভাপতি কমরেড সুমন। সভাপতিত্ব করেন সংগঠনের দিল্লি ইউনিটের সভাপতি কমরেড অনির্বাণ ভৌমিক। উপস্থিত বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিরা অভিজ্ঞতা বিনিময় করেন। নয়া জাতীয় শিক্ষানীতি বিরোধী একটি প্রস্তাব গৃহীত হয়। অনুষ্ঠিত হয় নানা সাংস্কৃতিক কর্মসূচি। সংগৃহীত স্বাক্ষর সহ স্মারকলিপি ৩০ মার্চ এলজি-র দফতরে জমা দেওয়া হয়।