Breaking News

উচ্ছেদের আগে পুনর্বাসনের জন্য আলোচনা চাইঃ মুখ্যমন্ত্রীকে এআইইউটিইউসি-র চিঠি

পশ্চিমবঙ্গে রেল হকার ও রেলের জমিতে বহু বছর ধরে বসবাসকারী বস্তিবাসীদের পুনর্বাসন না দিয়ে ব্যাপক ভাবে উচ্ছেদ করা হচ্ছে। কোথাও কোথাও আগাম নোটিস না দিয়ে উচ্ছেদ করার ফলে গরিব হকার ও বস্তিবাসীদের জিনিসপত্র সরিয়ে নিয়ে যাওয়ার ও সুযোগ দেওয়া হয়নি। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তাদের শেষ অবলম্বনটুকু। ফলে ওই হকার ও বস্তিবাসীরা সন্তান সন্ততি সহ অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করতে বাধ্য হচ্ছেন। এই হকাররা অনেকে শিক্ষিত। অন্য কোনও কাজ না পেয়ে বেকারির জ্বালায় পরিবারের মুখে দু’মুঠো অন্ন তুলে দেওয়ার আশায় কষ্টকর হকারির পেশা বেছে নিতে বাধ্য হয়েছেন। হকার আইন ২০১৪ অনুযায়ী বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার উচ্ছেদ করা যাবে না।

এ আই ইউ টি ইউ সি-র রাজ্য সম্পাদক অশোক দাস বলেন, অবিলম্বে রেল হকার, বস্তিবাসী ও কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির সঙ্গে যৌথ আলোচনার ভিত্তিতে উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। উচ্ছেদ বন্ধ করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনার মাধ্যমে হকার ও বস্তিবাসীদের সমস্যা সমাধান করতে হবে।

এ বিষয়ে আলোচনা করার জন্য প্রয়োজনীয় সময় দেওয়ার অনুরোধ করেছিল এ আই ইউ টি ইউ সি নেতৃবৃন্দ। কিন্তু এর কোনও উত্তর না দেওয়ার গণতান্ত্রিক চেতনাবোধের পরিচয় দেয়নি নতুন সরকার আবারও চিঠি পাঠানো হয় সংগঠনের পক্ষ থেকে।