Breaking News

খবর

পাঠকের মতামতঃ লুম্পেন সংস্কৃতি

সমাজমাধ্যমে দেখলাম কসবা আইন কলেজের ভিতরে ছাত্রীকে ধর্ষণের ঘটনা প্রসঙ্গে দলীয় জনসভায় দাঁড়িয়ে সিপিএম-এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক এবং পলিটবুরো সদস্য মাননীয় সেলিম সাহেব উপস্থিত শ্রোতাদের প্রশ্ন করছেন, তদন্তকারী পুলিশ অফিসারকে কীসের বাচ্চা বলা হবে? শ্রোতারা সোৎসাহে কদর্য গালিতে উল্লেখিত প্রাণীটির নাম করছেন। সেলিম সাহেব উৎসাহে আরও দু-বার প্রশ্নটি করেছেন এবং …

Read More »

রাজায় রাজায় যুদ্ধ শেষে অন্ধকারে পড়ে রইলেন যাঁরা

‘সীমান্ত’ কথাটা শুনলেই চোখের সামনে ভাসে কাঁটাতারের বেড়া, সেনাবাহিনীর কড়া নজরদারি, গুলি-গোলা-সংঘর্ষের ছবি। কোনও কারণে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে সংবাদমাধ্যমে, আলাপচারিতায় প্রতিনিয়ত উঠে আসে সীমান্ত, নিরাপত্তা, অনুপ্রবেশের মতো শব্দগুলো। অথচ যে মানুষগুলোর নিত্যদিনের বাস, রুজি-রোজগার এই সীমান্তে, তাঁদের জীবনটা কেমন? সে জীবনের নিরাপত্তাই বা কতটুকু? পহেলগামের নারকীয় …

Read More »

শহিদ বিরসা মুণ্ডা মৃত্যুবার্ষিকী পালিত

৯ জুন ছিল শহিদ বিরসা মুণ্ডার ১২৫তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটির আহ্বানে পশ্চিমবঙ্গের ১৮টি জেলায় গভীর শ্রদ্ধার সাথে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। এই উপলক্ষে নানা অনুষ্ঠানে সেই সময়ের আর্থ-সামাজিক অবস্থা গরিব শোষিত মানুষের উপর জমিদার, মহাজন, আড়কাঠি, ঠিকাদার, ব্রিটিশ শাসকদের শোষণ, জুলুম, অত্যাচার এবং …

Read More »

দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ মৃত্যুশতবর্ষ উপলক্ষে আলোচনা সভা

ডায়মন্ডহারবারঃ স্বাধীনতা আন্দোলনের উল্লেখযোগ্য চরিত্র দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মৃত্যুশতবর্ষ উপলক্ষে রিলিফ অ্যান্ড পাবলিক ওয়েলফেয়ার সোসাইটি ডায়মন্ডহারবার মহকুমা শাখার উদ্যোগে মাধবপুর উজান কালচারাল অ্যাকাডেমিতে ২২ জুন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিশিষ্ট চিত্রশিল্পী ও কবি দিলীপ বন্ধু হালদার। উদ্বোধনী সঙ্গীতের পর সংগঠনের ডায়মন্ডহারবার মহাকুমা শাখার আহ্বায়ক সঞ্জয় মণ্ডল সংগঠনের লক্ষ্য, …

Read More »

জরুরি অবস্থার ৫০তম বার্ষিকীতে সভা আমেদাবাদে

জরুরি অবস্থার ৫০তম বার্ষিকী উপলক্ষে গুজরাটের আমেদাবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কংগ্রেস জরুরি অবস্থা জারি করে কীভাবে গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল তা নেতৃবৃন্দ তুলে ধরেন। বিজেপির পূর্বসূরি আরএসএস ছিল জরুরি অবস্থার সমর্থক। নেতৃবৃন্দ বলেন, বর্তমানে মোদি শাসনে কার্যত অঘোষিত জরুরি অবস্থা চলছে। মানবাধিকার সংগঠন সিপিডিআরএস, মুভমেন্ট ফর সেকুলার ডেমোক্রেসি, …

Read More »

স্মার্ট মিটার লাগানোর কেন্দ্রীয় ফরমানের বিরুদ্ধে রাজভবন অভিযানের ডাক

সম্প্রতি কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খট্টর বলেছেন, স্মার্ট মিটার লাগাতেই হবে। তাঁর এই ফতোয়ার তীব্র বিরোধিতা করেছে অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (অ্যাবেকা)। সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস ২৬ জুন এক প্রেস বিবৃতিতে জানান, কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী যতই স্মার্ট মিটার লাগানোর উপর জোর দিন না কেন, বিদ্যুৎ পরিষেবা যৌথ তালিকাভুক্ত। …

Read More »

ইরানের উপর বর্বর মার্কিন হামলাকে ধিক্কার এসইউসিআই(সি)-র

এসইউসিআই(সি)-র সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ ২২ জুন এক বিবৃতিতে বলেন, সমস্ত আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে, এমনকি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আই এ ই এ)-র সতর্কতা উপেক্ষা করে এবং বিশ্বের শান্তিকামী জনগণের মতামত অগ্রাহ্য করে মার্কিন সাম্রাজ্যবাদ ইরানের উপর যে বর্বর সামরিক আক্রমণ চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা করি। মার্কিন সাম্রাজ্যবাদী …

Read More »

প্রত্যাঘাতে শঙ্কিত হয়েই কি আমেরিকার ইরান আক্রমণ

আমেরিকা কি তা হলে ভয় পেল ইরানকে? ইরানের পাল্টা আক্রমণ ঠেকানোর ক্ষমতা ইজরায়েল কি হারিয়ে ফেলছিল? শেষ হয়ে আসছিল তার অস্ত্রের ভাণ্ডার? না হলে হঠাৎ আমেরিকাকে আসরে নামতে হল কেন? সমস্ত আন্তর্জাতিক আইন ও বিশ্ব-জনমতকে দু’পায়ে মাড়িয়ে শেষপর্যন্ত ইরানের উপর সরাসরি হামলা চালাল মার্কিন যুক্তরাষ্ট্র। ২২ জুন ভোরে ইরানের ফোর্দো, …

Read More »

রাজ্যে প্রসূতি মৃত্যুর হার এত বেশি কেন

সম্প্রতি প্রকাশিত হয়েছে, ২০২১-’২২ সময়কালের প্রসূতি মৃত্যুর হার। স্বাধীনতার ৭৮ বছর পরে দেশ যখন প্রযুক্তিতে অগ্রগতির শিখরে, ভারতীয় মহাকাশযান চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে যাচ্ছে, দেশকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি বানানোর ঢাক পেটাচ্ছেন শাসকরা, সেই সময় দাঁড়িয়ে সন্তান প্রসবের মতো অতি স্বাভাবিক, প্রাকৃতিক এবং শারীরবৃত্তীয়় একটি প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে এত …

Read More »

বন্ধ কারখানা খোলার দাবিতে মুরারই বিডিও-তে খাদান শ্রমিকদের বিক্ষোভ

বন্ধ পাথর কারখানা খোলার দাবিতে ১৭ জুন এআইইউটিইউসি অনুমোদিত রাজগাঁও স্টোন কোম্পানি লেবার ইউনিয়নের ডাকে বীরভূম জেলার মুরারই-১ বিডিও অফিসে পাঁচ শতাধিক পাথর খাদান শ্রমিক বিক্ষোভ দেখান। বজলের হাটের জমায়েত থেকে শুরু হয় মিছিল। নেতৃত্বে ছিলেন এআইইউটিইউসি-র রাজ্য সভাপতি কমরেড এ এল গুপ্তা, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড জয়ন্ত সাহা, বীরভূম …

Read More »