
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এসইউসিআই(সি)-র আলিপুরদুয়ার লোকাল কমিটির পক্ষ থেকে ১০ সেপ্টেম্বর এক বিক্ষোভ মিছিল জেলা শহর পরিক্রমা করে এবং প্রশাসনিক ভবনের সামনে সভা হয়। বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সদস্য পীযূষ কান্তি শর্মা, আলিপুরদুয়ার লোকাল কমিটির সদস্য সমরেশ ভুঁইমালী, প্রদীপ রায়, লোকাল কমিটির সম্পাদক লক্ষ্মণ মণ্ডল প্রমুখ।