Breaking News

সরকারি কর্মীর স্বীকৃতির দাবিতে মিড-ডে মিল কর্মীদের বিক্ষোভ কলকাতায়

 সারা বাংলা মিড-ডে মিল কর্মী ইউনিয়নের নেতৃত্বে ৭ সেপ্টেম্বর প্রবল বৃষ্টি উপেক্ষা করে কর্মীদের বারো মাসের মজুরি, উৎসব ভাতা, নূ্যনতম ১৫ হাজার টাকা বেতন ও সরকারি কর্মীর স্বীকৃতি, অবসরকালীন ৫ লক্ষ টাকা ভাতা, পেনশন-পিএফ-বোনাস সহ বিভিন্ন দাবিতে প্রায় ৫ হাজার মিড-ডে মিল কর্মীর সুশৃঙখল বলিষ্ঠ দৃপ্ত মিছিল শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলায় পৌছয়। ওখান থেকে চারজনের একটি প্রতিনিধিদল সংগঠনের সভানেত্রী সুনন্দা পাণ্ডার নেতৃত্বে মুখ্যমন্ত্রীর দপ্তরে যায়। বিভিন্ন জেলা থেকে আসা পিছিয়ে পড়া, গরিব, বঞ্চিত অংশের মানুষ এই মিড-ডে মিল কর্মীরা অত্যন্ত যন্ত্রণার সঙ্গে নিজেদের বঞ্চনার কথা তুলে ধরেন।

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম রাজ্য সম্পাদিকা নীলাঞ্জনা কর ও মনোরমা হালদার। এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক অশোক দাস ও সহ সভাপতি নন্দ পাত্র দাবি না মানা হলে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।