
এ আই ইউ টি সি অনুমোদিত সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে ১৭-১৯ জুন রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় বিডিও, এসডিও, ডিএম প্রভৃতি প্রশাসনিক দপ্তরের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে দাবি পত্র দেওয়া হয় এবং বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। রাজ্য বাজেটে মিড ডে মিল কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি, বারো মাসের বেতন, ন্যূনতম ১৫ হাজার টাকা মজুরি, অবসরকালীন ৫ লক্ষ টাকা ভাতা, উৎসব বোনাস, পিএফ ও পেনশনের জন্য অর্থবরাদ্দের দাবিতে নানা জেলায় সর্বত্র তাঁরা সোচ্চার হন। রাজ্য যুগ্ম সম্পাদিকা নীলাঞ্জনা কর ও মনোরমা হালদারের নেতৃত্বে ৫ জনের প্রতিনিধি দল রাজ্যে প্রোজেক্ট ডিরেক্টর কাছে দাবিপত্র দেন। নেতৃবৃন্দ বলেন, পূর্বতন রাজ্য সরকারের কাছে বারবার দাবি জানানো সত্ত্বেও তারা কোনও কিছুর ব্যবস্থা করেনি। আসন্ন বাজেটে বর্তমান সরকার দাবিগুলো বিবেচনা করে সুরাহার ব্যবস্থা করবেন এটাই কর্মীদের দাবি।