Breaking News

কোরবানি সংক্রান্ত ফরমান প্রত্যাহার করা হোক—প্রভাস ঘোষ

এসইউসিআই(কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ ১৭ মে এক বিবৃতিতে বলেন, গত ১৩ মে পশ্চিবঙ্গ রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে গো-হত্যা সংক্রান্ত যে নিয়মাবলি জারি করেছে, তাকে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় রীতিনীতিতে হস্তক্ষেপ ছাড়া আর কিছুই বলা যায় না। এর ফলে তাঁরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছেন, তা কার্যত বন্ধ করে দিতে হবে। এই বিজ্ঞপ্তি যেমন সংখ্যালঘু সম্প্রদায়ের মনে আঘাত দিয়েছে এবং উদ্বেগ সৃষ্টি করেছে, তেমনই ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষও এটিকে সমর্থন করতে পারেন না।

আমাদের আশঙ্কা, রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তি সামাজিক সম্প্রীতি ও শান্তি বিঘ্নিত করতে পারে। আমরা এই বিজ্ঞপ্তির তীব্র বিরোধিতা করছি এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।