
পূর্ব মেদিনীপুরে তমলুকের রামতারকে একটি হোটেলে মৃত শিক্ষিকার খুনির দৃষ্টান্তমূলক শাস্তি, ওই হোটেলটি সহ জাতীয় সড়কের ধারে সমস্ত বার, হোটেল ও মদের দোকান বন্ধ করতে ২৮ জানুয়ারি এআইএমএসএস-এর নেতৃত্বে তমলুক থানায় বিক্ষোভ হয়। নেতৃত্ব দেন সংগঠনের জেলা নেত্রী প্রতিমা জানা, পুতুল দোলই, প্রতিমা অধিকারী, সিক্তা মাজী প্রমুখ। ৩০ জানুয়ারি ওই হোটেলের সামনে গ্রামবাসীরা বিক্ষোভ দেখালে পুলিশ হোটেলটি সিল করে দিতে বাধ্য হয়।
তমলুক থানার পুলিশ প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য উত্তম মাইতি সহ কয়েকজন আন্দোলনকারীর নামে এফআইআর করে। এআইএমএসএস নেতৃত্ব এতে তীব্র ধিক্কার জানিয়েছেন।