Breaking News

নদিয়ায় মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

নদিয়ায় সারা বাংলা মিড-ডে মিল ইউনিয়ন, কল্যাণী ব্লক কমিটির পক্ষ থেকে মিড-ডে মিল কর্মীদের প্রতি কেন্দ্র-রাজ্য সরকারের আর্থিক বঞ্চনার বিরুদ্ধে ১৭ ফেব্রুয়ারি গয়েশপুর পৌরসভায় এক্সিকিউটিভ অফিসারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

কেন্দ্র ও রাজ্য বাজেটে মিড-ডে মিল কর্মীদের বঞ্চনার প্রতিবাদে বাজেটের কপি পোড়ানো হয়। এক্সিকিউটিভ অফিসার বলেন, বেতন যাতে মাসের প্রথম সপ্তাহে কর্মীরা পান তার জন্য তিনি কার্যকরী ব্যবস্থা নেবেন। ডেপুটেশনে নেতৃত্ব দেন ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য কমরেড শিবানী মজুমদার ও ব্যারাকপুর জেলা সাংগঠনিক কমিটির সদস্য কমরেড করুণ দত্ত।