Breaking News

নদিয়ায় জনস্বাস্থ্য কর্মশালা

হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠন, নদিয়া জেলা কমিটির পক্ষ থেকে রানাঘাট শহরে ২২ ফেব্রুয়ারি এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সর্বনাশা স্বাস্থ্যনীতি, সীমাহীন দুর্নীতি, অভয়া কাণ্ড, জনস্বাস্থ্য আন্দোলন, ‘হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠন’ গড়ে ওঠার ইতিহাস, এর প্রয়োজনীয়তা এবং কর্মীদের কর্তব্য বিষয়ে আলোচনা হয়। সভাপতিত্ব করেন হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের জেলা সভাপতি ডাঃ অপূর্ব কুমার রায়। বক্তব্য রাখেন সার্ভিস ডক্টর্স ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ সজল বিশ্বাস, ডাঃ অপূর্ব কুমার রায়, ফোরামের কোষাধ্যক্ষ ডাঃ স্বপন বিশ্বাস এবং জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের নদিয়া জেলা সম্পাদক ডাঃ সত্যজিৎ রায়। হোয়াইট রোজ ডে পালনের মধ্য দিয়ে কর্মশালা শুরু হয়। পাঠ করা হয় সংগঠনের রাজ্য সভাপতি ডাঃ বিশ্বনাথ পাড়িয়ার শুভেচ্ছা বার্তা।