
জরুরি অবস্থার ৫০তম বার্ষিকী উপলক্ষে গুজরাটের আমেদাবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কংগ্রেস জরুরি অবস্থা জারি করে কীভাবে গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল তা নেতৃবৃন্দ তুলে ধরেন। বিজেপির পূর্বসূরি আরএসএস ছিল জরুরি অবস্থার সমর্থক। নেতৃবৃন্দ বলেন, বর্তমানে মোদি শাসনে কার্যত অঘোষিত জরুরি অবস্থা চলছে। মানবাধিকার সংগঠন সিপিডিআরএস, মুভমেন্ট ফর সেকুলার ডেমোক্রেসি, পিইউসিএল, সিটিজেন্স ফর ডেমোক্রেসি এবং গুজরাট লোকসমিতির যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জে পি আন্দোলনের প্রবীণ ব্যক্তিত্ব প্রকাশভাই এন শাহ। বক্তব্য রাখেন দ্বারিকানাথ রথ, কিশোরীভাই দেশাই, মহাদেব বিদ্রোহী, রজনীভাই দাভে, মুকুন্দভাই পাণ্ড্য, মাসুম সান্যাল প্রমুখ।
এই লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৪৭ সংখ্যা ৪ – ১০ জুলাই ২০২৫ এ প্রকাশিত