
উত্তর ২৪ পরগণাঃ নন-রেজিস্টার্ড চিকিৎসকদের সংগঠন পিএমপিএআই-এর দ্বিতীয় বাদুড়িয়া ব্লক সম্মেলন অনুষ্ঠিত হয় ২৩ নভেম্বর। শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। গ্রামীণ প্র্যাক্টিশনারদের ওপর পুলিশ-প্রশাসন, ড্রাগ কন্টে্রালারের জুলুম, চেম্বার বন্ধের হুমকি এবং গ্রেপ্তারির বিরুদ্ধে সম্মেলন থেকে জুলফিকার আলিকে সভাপতি, নাসিরউদ্দিন ইসলামকে সম্পাদক ও মিজানুর রহমানকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে, ৩০ জনের ব্লক কমিটি গঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন পঙ্কজ মল্লিক।
দার্জিলিংঃ সংগঠনের দার্জিলিং জেলা প্রস্তুতি কমিটির উদ্যোগে ১৬ নভেম্বর সেমিনার ও কনভেনশন অনুষ্ঠিত হল শিলিগুড়ির সানরাইজ নার্সিংহোমে (ছবি)। সেমিনারে ‘স্টেরাক প্রিভেনশন’ নিয়ে মনোজ্ঞ আলোচনা করেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রাক্তনী আই সি সি ইউ স্পেশালিস্ট ডাঃ কৌশিক ভৌমিক। খসড়া প্রস্তাব পাঠ করেন অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য সুচিত্রা সরকার। বক্তব্য রাখেন রাজ্য কমিটির সদস্য তপন রায়, রাজ্য সম্পাদক ডাঃ রবিউল আলম, বিশিষ্ট কার্ডিওলজিস্ট পিএমপিএআই-এর অন্যতম উপদেষ্টা ডাঃ নীলরতন নাইয়া। বাবুলাল বৈঠাকে সভাপতি, আনসারুল হক ও কিরণ সিংহকে যুগ্ম সম্পাদক করে ৩০ জনের কমিটি গঠিত হয়।
উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিশিষ্ট চিকিৎসক ডাঃ রবিশঙ্কর আগরওয়াল, ডাঃ শিবেশ প্রধান, ডাঃ নাঈম আলী এবং ডাঃ সহিতা আগরওয়াল।