ইসলামিক মৌলবাদী স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ইরানের জনগণের রক্তক্ষয়ী সংগ্রামকে অভিনন্দন — এস ইউ সি আই (কমিউনিস্ট)

এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১৩ জানুয়ারি এক বিবৃতিতে ইরানের জনগণের বীরত্বপূর্ণ সংগ্রামকে অভিনন্দন জানিয়ে বলেন,

ইরানে ইসলামিক মৌলবাদী স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ইরানের জনগণ বীরত্বপূর্ণ সংগ্রাম চালাচ্ছেন৷ আর্থিক শোষণ ও রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে এই সাহসিক লড়াইয়ে শত শত মানুষ প্রাণ বলি দিয়েছেন৷ আমরা এই লড়াইকে সমর্থন তো করছিই, অভিনন্দনও জানাচ্ছি৷

একই সাথে মার্কিন সাম্রাজ্যবাদকে এই বলে হুঁশিয়ারি দিতে চাই যে, কোনও অজুহাতে ইরানের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা চলবে না৷ ইরানের ভবিষ্যত নির্ধারণের সিদ্ধান্ত ইরানের জনগণের উপরই ছেড়ে দিতে হবে৷

বিশ্বের জনগণের প্রতি আবেদন, তাঁরা যাতে ইরানের সংগ্রামী মানুষের পাশে দাঁড়ান এবং মার্কিন সাম্রাজ্যবাদের সমস্ত রকম ফন্দিকে প্রতিহত করেন৷

যাঁরা এই আন্দোলনে শহিদের মৃত্যুবরণ করেছেন তাঁদের পরিবারগুলির প্রতি শোক এবং সমবেদনা জানানোর সাথে সাথে জনগণের স্বার্থ রক্ষায় শহিদদের আত্মত্যাগের মনোভাব এবং লড়াইকে আমরা অভিনন্দন জানাচ্ছি৷