Breaking News

খবর

গ্রামীণ চিকিৎসকদের পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন

গ্রাম-শহর নির্বিশেষে সমস্ত ইনফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডার (আইএইচসিপি)-দের নাম সরকারি ভাবে নথিভুক্তি করা, রেজিস্টার্ড ডাক্তারদের দিয়ে বিজ্ঞানসম্মত প্রশিক্ষণ ও স্বাস্থ্যকর্মী হিসাবে শংসাপত্র প্রদান, মেডিকেল অফিসারের তত্ত্বাবধানে সরকারি স্বাস্থ্য পরিষেবায় যথাযথভাবে কাজে লাগানো, ড্রাগ কন্ট্রোলার-পুলিশ-প্রশাসনের অন্যায় জুলুম ও হয়রানি বন্ধ করা প্রভৃতি দাবিতে ৩ ডিসেম্বর শহিদ ক্ষুদিরাম বসুর ১৩৭তম জন্মদিবসে গ্রামীণ …

Read More »

পাঠকের মতামতঃ ভারতে মুসলমান অনুপ্রবেশ কতটা বাস্তব কতটা রাজনীতি

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, স্বাধীনতার পর থেকে দেশে মুসলিম জনসংখ্যা ২৪.৬ শতাংশ বেড়েছে এবং হিন্দু জনসংখ্যা ৪.৫ শতাংশ কমে গিয়েছে। তাঁর মতে মুসলমান জনসংখ্যার বৃদ্ধি জন্মহারের কারণে নয়, অনুপ্রবেশের কারণেই এই বৃদ্ধি হয়েছে (আনন্দবাজার ১১.১০.২০২৫)। মুসলিম বিরোধিতা বিজেপির ভোট-রাজনীতির অন্যতম ইস্যু। কিন্তু, মজার ব্যাপার হল, বিজেপির এতদিনকার যুক্তি ছিল, …

Read More »

৯৪ হাজার সরকারি স্কুল বন্ধ করার বিরুদ্ধে মধ্যপ্রদেশে স্কুল বাঁচাও সংগ্রাম সমিতির বিক্ষোভ

মধ্যপ্রদেশে ৯৪ হাজার সরকারি স্কুল বন্ধ করার রাজ্য সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে ১ লক্ষেরও বেশি স্বাক্ষর সংগ্রহ করে আন্দোলনে নেমেছে স্কুল বাঁচাও সংগ্রাম সমিতি। মহাত্মা জ্যোতিবা ফুলে, যিনি সর্বজনীন শিক্ষার জন্য লড়াই করেছিলেন এবং বহু স্কুল খুলেছিলেন, তাঁকে স্মরণ করে ৩৫টি জেলার হাজার হাজার ছাত্রছাত্রী ও অভিভাবক ৩০ নভেম্বর ভোপালের নীলম …

Read More »

জ্যোতিরাও ফুলের দ্বিশততম জন্মবার্ষিকী উদযাপন করছে এআইডিএসও

ভারতীয় নবজাগরণের অন্যতম মনীষী মহাত্মা জ্যোতিরাও ফুলের দ্বিশততম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদার সঙ্গে দেশ জুড়ে পালনের উদ্যোগ নিয়েছে এআইডিএসও কেন্দ্রীয় কাউন্সিল। কর্মসূচির উদ্বোধন উপলক্ষে ২৮ নভেম্বর, মনীষীর মৃত্যুদিনে, মহারাষ্ট্রের নাগপুরে আয়োজিত হল সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধন করেন নাগপুরের গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রবীণ শল্য চিকিৎসক ও অধ্যাপক ডাঃ নিকেতন জাম্বুলকর। নাগপুর …

Read More »

সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য ভারতের রেনেসাঁ ও স্বাধীনতা আন্দোলন সম্পর্কে অজ্ঞতারই প্রকাশ — এস ইউ সি আই (কমিউনিস্ট)

এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য  ৮ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন, নবজাগরণের অন্যতম ব্যক্তিত্ব বঙ্কিমচন্দ্র রচিত ‘বন্দে মাতরম’-এর সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে ৮ ডিসেম্বর সংসদে আলোচনায় প্রধানমন্ত্রী যেভাবে সাহিত্যসম্রাটকে ‘বঙ্কিমদা’ সম্বোধন করেছেন এবং আপত্তি ওঠার পর ‘বঙ্কিমবাবু’ বলেছেন তা অত্যন্ত দৃষ্টিকটু। বিপ্লবী সূর্য সেনকেও তিনি ‘মাস্টার …

Read More »

ভুবনেশ্বরে বিশাল বিক্ষোভ সমাবেশ

জনজীবনের গুরুত্বপূর্ণ ১৭টি দাবি নিয়ে ওড়িশা রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দিয়েছে এস ইউ সি আই (সি) ওড়িশা রাজ্য কমিটি। ৯-১৫ নভেম্বর প্রতিবাদ সপ্তাহ পালনের পর ২৫ নভেম্বর রাজধানী ভুবনেশ্বরে সেক্রেটারিয়েটের সামনে বিশাল বিক্ষোভ মিছিলে সামিল হলেন রাজ্যের ৩০টি জেলা থেকে আগত ২৫ হাজারের বেশি মানুষ। সংগঠিত-অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, কৃষক, ছাত্র, …

Read More »

শ্রম কোডঃ এত বিরোধিতার কারণ কী

মোদি সরকার ২১ নভেম্বর ৪টি শ্রম কোড চালু করে দিল। শ্রমিকদের তীব্র প্রতিবাদ অগ্রাহ্য করে কেন্দ্রের বিজেপি সরকার ১৮ ডিসেম্বর ২০২০ থেকে মজুরি কোড-২০১৯, সামাজিক সুরক্ষা কোড ২০২০-র বিভিন্ন ধারা গেজেট বিজ্ঞপ্তি করে চালু করে দিয়েছিল। শেষ পর্যন্ত এ বছর ২১ নভেম্বর গেজেট বিজ্ঞপ্তি জারি করে শিল্প সম্পর্কিত কোড ও …

Read More »

শিক্ষক নিয়োগে টানাপোড়েনে সব থেকে ক্ষতি শিক্ষার

পশ্চিমবঙ্গে বর্তমানে বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের জটিলতায় মারাত্মক সংকটে শিক্ষাব্যবস্থা। এ রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেসের ব্যাপক দুর্নীতির কারণে ২০১৬-র স্কুল সার্ভিস কমিশনের প্রথম এসএলএসটি পরীক্ষার প্যানেলে নিযুক্তদের চাকরি বাতিল হয়ে যায়। এই প্যানেল বাতিল হওয়ার কারণে যোগ্য ও মেধার ভিত্তিতে নিযুক্ত শিক্ষকরা চূড়ান্ত দুর্দশার সম্মুখীন। কোর্টের রায়ে নতুন করে ২০২৫ …

Read More »

রাজ্যে ৩৮১২টি স্কুল ছাত্রশূন্য কেন

কোথাও শিক্ষক নেই, কোথাও ছাত্র কম, কোথাও স্কুলবাড়ি ক্লাস করার উপযুক্ত নয়। এ রকমই অবস্থা পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত ও পোষিত স্কুলগুলির। এ রাজ্যে হাজার হাজার শিক্ষক রোজ স্কুলে যাচ্ছেন-আসছেন, অথচ কোনও ছাত্রকে পড়াচ্ছেন না। আবার হাজার হাজার ছাত্রছাত্রী স্কুলে যাচ্ছে, সেখানে শিক্ষকের সংখ্যা এত কম যে (কোথাও মাত্র ১ জন) …

Read More »

কোচবিহারে সারের কালোবাজারির বিরুদ্ধে আন্দোলনের জয়

কোচবিহার জেলায় সারের কালোবাজারি বিরুদ্ধে এ আই কে কে এম এস-এর নেতৃত্বে চাষিদের আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে। যে সারের এমআরপি ১৮৫০ টাকা, ব্যবসায়ীরা চাষিদের কাছে তা ২২৫০ টাকায় বিক্রি করছিল। ব্লক ও জেলা কৃষি আধিকারিকরা এ বিষয়ে নির্বিকার। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ জানানো হলেও প্রশাসন কোনও পদক্ষেপ না নেওয়ায় চাষিরা …

Read More »