Breaking News

রাজ্যে রাজ্যে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দলের শিবপুর সেন্টারে ২৪ এপ্রিল কমরেড শিবদাস ঘোষের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করছেন সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ

এসইউসিআই(কমিউনিস্ট) দলের ৭৮তম প্রতিষ্ঠা দিবসে ২৪ এপ্রিল যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল রাজ্যে রাজ্যে। এ যুগের মহান মার্ক্সবাদী দার্শনিক, দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড শিবদাস ঘোষের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে প্রতিটি কর্মসূচির সূচনা হয়। সভা-সমাবেশগুলিতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। উপস্থিত কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ গভীর আগ্রহে উদযাপন অনুষ্ঠানগুলিতে শামিল হন।

কমরেড অরুণ সিং

দিল্লিঃ দলের প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন উপলক্ষে ২৫ এপ্রিল সাইনি ধর্মশালায় জনসভা হয়। প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অরুণ সিং। দলের দিল্লি রাজ্য সম্পাদক কমরেড প্রাণ শর্মাও বক্তব্য রাখেন।

ওড়িশাঃ কটকের শহিদ ভবনে ২৪ এপ্রিল সভা হয়। রাজ্যের প্রায় প্রতিটি জেলা থেকে কয়েক হাজার পার্টিকর্মী ও সমর্থক-শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

ভাষণরত কমরেড শঙ্কর দাশগুপ্ত

কমরেড শিবদাস ঘোষের প্রতিকৃতিতে দলের কিশোরবাহিনী কমসোমলের গার্ড অফ অনার প্রদর্শনের মধ্য দিয়ে সভা শুরু হয়। রাজ্যের ‘ডবল ইঞ্জিন’ সরকার যে ভাবে আইন দু-পায়ে মাড়িয়ে, ব্যাপক পুলিশি অত্যাচার চালিয়ে বৃহৎ পুঁজিপতিদের স্বার্থে আদিবাসী মানুষকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করছে, তার বিরুদ্ধে একটি প্রস্তাব গৃহীত হয়।

 সভাপতিত্ব করেন ওড়িশা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও প্রাক্তন বিধায়ক কমরেড শম্ভুনাথ নায়ক। প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দ্বারিকা রথ। এ ছাড়াও বক্তব্য রাখেন দলের রাজ্য সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শঙ্কর দাশগুপ্ত। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে চরম দুর্দশাগ্রস্ত জনসাধারণের মুক্তির লক্ষ্যে বাম-গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

কমরেড অসিত ভট্টাচার্য

কর্ণাটকঃ বাঙ্গালোরের গান্ধী ভবনে ২৬ এপ্রিল দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। সভাপতিত্ব করেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড এম এন শ্রীরাম। প্রধান বক্তা ছিলেন দলের পলিটবুরো সদস্য কমরেড কে রাধাকৃষ্ণ। রাজ্যের নানা প্রান্ত থেকে কয়েকশো কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

ছত্তিশগড়ঃ দেশের একমাত্র প্রকৃত কমিউনিস্ট দল এসইউসিআই (সি)-র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৬ এপ্রিল রায়পুরে সভা হয়। মূল বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দ্বারিকানাথ রথ। ছত্তিশগড় রাজ্য সাংগঠনিক কমিটির সম্পাদক কমরেড বিশ্বজিৎ হরোড়ে সভাপতিত্ব করেন।

ত্রিপুরাঃ আগরতলায় ‘ত্রিপুরা স্টুডেন্টস হেলথ হোম’-এ ২৪ এপ্রিল অনুষ্ঠিত হয় দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভা। প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মানব বেরা। সভার শুরুতে বক্তব্য রাখেন দলের ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটির সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অরুণ ভৌমিক। সভাপতিত্ব করেন কমরেড মলিন দেববর্মা।