Breaking News

কলকাতা বিশ্ববিদ্যালয়ে এবিভিপির তাণ্ডব, রক্তাক্ত এআইডিএসও কর্মীরা

কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজ স্ট্রিট ক্যাম্পাসে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র কিছু বহিরাগত যুবক ৫ মে হঠাৎ লাঠি, রড নিয়ে ঢুকে পড়ে এবং এআইডিএসও-র ব্যানার ছিঁড়তে থাকে। সংগঠনের সদস্যরা বাধা দিলে দুষ্কৃতীরা তাঁদের ওপর বর্বর আক্রমণ চালায়। হামলায় এক ছাত্রের মাথা ফেটে যায় ও ছ’জন গুরুতর আহত হন। সবাইকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়। এআইডিএসও-র পক্ষ থেকে দুষ্কৃতীদের এই হামলার তীব্র ধিক্কার জানানো হয়।